News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushant Chowdhury : সামাজিক দায়বদ্ধতা পুরণে রক্তদানের বিকল্প নেই : ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী
Image

Sushant Chowdhury : সামাজিক দায়বদ্ধতা পুরণে রক্তদানের বিকল্প নেই : ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল (হি. স.) : সামাজিক দায়বদ্ধতা পূরণে রক্তদানের বিকল্প নেই। রক্তদানের মাধ্যমে আমরা দেশ ও মানবিকতার কল্যাণে এগিয়ে আসতে পারি। আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী অডিটোরিয়ামে এন এস এস কর্তৃক আয়োজিত মেগা রক্তদান শিবির এবং অ্যান্টি ড্রাগ কর্মশালার উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য রক্তদান শিবিরে এদিন ৭৭ জন রক্তদান করেন।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, নবপ্রজন্মকে নিজের ভবিষ্যত গড়ার পাশাপাশি একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। 

তাঁর কথায়, কৃত্রিম উপায়ে রক্ত উৎপাদন করা সম্ভব নয়। এজন্য রক্ত গ্রহীতাদের সম্পূর্ণভাবে দান করা রক্তের উপরই নির্ভরশীল হতে হয়। তাই ক্রীড়ামন্ত্রী অডিটোরিয়ামে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কাছে সুযোগ মতো রক্তদান করার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজ্যের এন এস এস ইউনিট রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। তাই ক্রীড়ামন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, বর্তমান যুব সমাজকে যেকোন ধরণের ড্রাগের নেশা থেকে দূরে থাকতে হবে। কারণ এর ফলে নিজের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশও বিনষ্ট হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান রাজ্য সরকার যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে যে সকল পদক্ষেপগুলি গ্রহণ করছে তাতে তারা সর্বোতভাবে অংশীদার হবে। কারণ সরকারের একার পক্ষে ড্রাগ মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। এক্ষেত্রে রাজ্যের আপামর জনগণকে এগিয়ে আসতে হবে। 

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দাবি পূরণ না হলে অস্ত্র ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি, ৭২ ঘণ্টার বনধে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলন শনিবার আরও তীব্র আকার নিল। বড়মুড়া এলাকায় জাতীয়…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top