News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dr. Manik Saha: ত্রিপুরা : রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন ডা. মানিক সাহা
Image

Dr. Manik Saha: ত্রিপুরা : রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন ডা. মানিক সাহা

আগরতলা, ৫ এপ্রিল (হি. স) : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ডা. মানিক সাহা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত, ডা. মানিক সাহা বর্তমানে প্রদেশ সভাপতির দায়িত্বেও রয়েছেন।

আজ শপথ নেওয়ার পর এক টুইট বার্তায় ডা. সাহা লেখেন, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমাকে রাজ্যসভার সদস্য নির্বাচিত করা হয়েছে এবং আজ সংসদের উচ্চ কক্ষে সাংসদ হিসেবে শপথ নিয়েছি। সাথে তিনি সংসদে ত্রিপুরার সার্বিক বিষয় উত্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা-কে ধন্যবাদ জানিয়েছেন। এদিন তিনি আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে মিলে ত্রিপুরার সামগ্রিক বিকাশ এবং এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা বানাতে অংশিদারিত্ব এবং প্রচেষ্টা জারি রাখব।

এদিন এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ পদে শপথ নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সাথে তিনি লেখেন, আমি নিশ্চিত সংসদের উচ্চ কক্ষের অন্যান্যদের সাথে মিলে দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন এবং রাজ্যবাসীর উন্নতির জন্য ত্রিপুরার কণ্ঠস্বর হিসেবে কাজের ছাপ রাখবেন। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top