News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : আগুনে পুড়ল ব্লক অফিসের কম্পিউটার রুম, আতঙ্ক
Image

Fire : আগুনে পুড়ল ব্লক অফিসের কম্পিউটার রুম, আতঙ্ক

বিলোনিয়া, ৪ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় বনকর নদীর উত্তর পাড়ে বাজার সংলগ্ন এলাকায় সোমবার সকাল ৯ টা নাগাদ ভারতচন্দ্র নগর ব্লক অফিসের কম্পিউটার রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্লক অফিসের কম্পিউটার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ব্লক অফিসের পাশেই রয়েছে উত্তর বিলোনিয়া স্কুল। স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। আগুন দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং ব্লক কর্তৃপক্ষকে। 


ঘটনার খবর পেয়ে সাথে সাথেই বিলোনিয়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। দমকল বাহিনীর প্রচেষ্টায় অবশ্য আগুন মুহূর্তেই আয়ত্তে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকালে বিদ্যুতের হাই ভোল্টেজ হওয়ায় বাড়িঘরের বৈদ্যুতিন সামগ্রী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেই সময় ব্লক অফিসের কম্পিউটার রুমেও হাই ভোল্টেজের কারণেই শর্ট-সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ দমকল বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। 


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে না আসলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারত। দিনের বেলা ঘটনা ঘটার কারণেই বিষয়টি সাধারণ মানুষের নজরে আসায় অল্পেতে রক্ষা মিলেছে বলেও তারা জানিয়েছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top