News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : প্রকাশ্য দিবালোকে মহিলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ছিনতাইকারী
Image

Thief : প্রকাশ্য দিবালোকে মহিলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ছিনতাইকারী

আগরতলা, ৪ এপ্রিল : প্রকাশ্য দিবালোকে রাজধানী আগরতলা শহরের অভয়নগর এলাকায় নেতাজি ক্লাব সংলগ্ন স্থানে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারী। অবশ্য ছিনতাইকারীকে স্থানীয় বাসিন্দারা আটক করতে সক্ষম হয়েছেন। তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় নেতাজি ক্লাবে আটকে রাখা হয়। পরবর্তীতে ওই ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, জনৈক মহিলা তার সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন অভয়নগর নেতাজি ক্লাব সংলগ্ন এলাকায় এক ছিনতাইকারী ওই মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং ছিনতাইকারীকে আটক করে উত্তম-মধ্যম দেন। ছিনতাইকারীকে নেতাজি ক্লাবে আটকে রেখে পূর্ব থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 


পুলিশ জানিয়েছে, ধৃত ছিনতাইকারীর নাম মরণ দেবনাথ। তার বাড়ি রানির বাজার থানা এলাকার দুর্গানগর এলাকায়। তার বিরুদ্ধে পূর্ব থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। দিন-দুপুরে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 


উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকাতে গত বেশ কিছুদিন ধরেই চুরি-ছিনতাই সহ নানা অসামাজিক কাজকর্ম ব্যাপক হারে বেড়ে চলেছে। স্বাভাবিক কারণেই পথচলতি মানুষ সহ সাধারন নাগরিক নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন। এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে। এদিকে, পূর্ব থানার পুলিশ আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আর কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top