News Flash

  • Home
  • দিনের খবর
  • Shot: ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার, পুলওয়ামাতে বিহারের দুই বাসিন্দাকে গুলি করল জঙ্গিরা
Image

Shot: ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার, পুলওয়ামাতে বিহারের দুই বাসিন্দাকে গুলি করল জঙ্গিরা

শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভিন রাজ্যের বাসিন্দা দু’জনকে গুলি করে জখম করল সন্ত্রাসবাদীরা। বিগত ২৪ ঘন্টার মধ্যে এমন ঘটনা এই নিয়ে দু’বার ঘটল, জখম দু’জন বিহারের বাসিন্দা। সোমবার পুলওয়ামা জেলার লিজোরা এলাকার লাজুরাহ গ্রামে দু’জনকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। উভয়কে গুলিবিদ্ধ ও জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিহারের বাসিন্দা ওই দু’জনের নাম-পটলাশ্বর কুমার (ডান হাতে গুলি লেগেছে) এবং জোকো চৌধুরীর (ডান হাত ও পায়ে আঘাত পেয়েছে)। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। হাসপাতাল সূত্রের খবর, উভয়ের চিকিৎসা চলছে। প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধ্যায় পুলওয়ামা জেলাতেই গুলিবিদ্ধ হন ভি রাজ্যের দু’জন বাসিন্দা। সেই হামলার রেশ কাটতে না কাটতেই, সোমবার ফের সন্ত্রাসী হামলা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top