News Flash

  • Home
  • দেশ
  • মহিলা সংরক্ষণ বিল আনতে রাজ্যসভায় নোটিস তৃণমূলের
Image

মহিলা সংরক্ষণ বিল আনতে রাজ্যসভায় নোটিস তৃণমূলের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : সংসদের উচ্চকক্ষে মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চেয়ে নোটিস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন নিজেই সোমবার একথা জানিয়েছেন। তাঁর কথায়, সমস্ত বড় রাজনৈতিক দলগুলির মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদের সংখ্যা শতাংশের হিসেবে সবচেয়ে বেশি। এই নিয়ে একটি টুইটে ডেরেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন মোদী সরকারকে।

ডেরেকের চ্যালেঞ্জ, আগামী ৮ এপ্রিলের মধ্যে রাজ্যসভায় বহু প্রতীক্ষিত এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসুক কেন্দ্রীয় সরকার। তা না হলে তৃণমূল কংগ্রেসের মহিলা বিল নিয়ে প্রস্তাবে ভোটে দিতে মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল দীর্ঘদিন ধরেই পড়েই রয়েছে। এই বিল পাস হয়ে গেলে সংসদের দুই কক্ষ-সহ প্রতিটি রাজ্যের বিধানসভায় মহিলা সদস্যদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত হবে। ১৯৯৬ সালে প্রথমবার এই বিল পেশ করা হয় দেবেগৌড়ার প্রধানমন্ত্রিত্বের সময়ে। এর পর আরও তিনবার এই বিল পেশ হয়েছিল। শেষবার ২০০৮ সালে এই বিল পেশ হয়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top