News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol-Diesel: ১৪ দিনে ১২ বার মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে জ্বালানি তেল
Image

Petrol-Diesel: ১৪ দিনে ১২ বার মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে জ্বালানি তেল

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ভারতে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দৌড় বহাল রয়েছে, এককথায় বিরামহীন মূল্যবৃদ্ধি। বিগত ১৪ দিনে দেশে এই নিয়ে ১২ বার দামি হল পেট্রোল ও ডিজেল। সোমবার দিল্লিতে লিটারে ৪০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলও দামি হয়েছে ৪০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০৩.৮১ টাকা ও ৯৫.০৭ টাকা। কলকাতায় লিটার পিছু আরও ৪২ পয়সা বেড়ে ১১৩.৪৫ টাকায় পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। এখনও পর্যন্ত এটাই পেট্রোলের সর্বোচ্চ দর। রেকর্ড গড়ার পথে ছুটছে ডিজ়েলও। এক লিটার বিক্রি হচ্ছে ৯৮.২২ টাকায়। আগের দিনের থেকে ৪০ পয়সা বেশি।

মুম্বইয়ে ৪৩ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেলের দামও বেড়েছে ৪৩ পয়সা, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৮.৮৩ টাকা ও ১০৩.০৭ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। তামিলনাড়ুর রাজধানীতে পেট্রোলের বর্ধিত দাম ১০৯.৩৪ টাকা ও ডিজেল ৯৯.৪২ টাকা। এই নিয়ে মোট ১৪ দিনের মধ্যে ১২ দিনই দামি হল জ্বালানি। এই কয়েকদিনের মধ্যেই কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে মোট ৮.৭৮ টাকা। ডিজ়েলের ক্ষেত্রে তা প্রায় ৮.৪৩ টাকা।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top