News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Drawing Competition : নির্বাচন দপ্তরের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা
Image

Drawing Competition : নির্বাচন দপ্তরের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ এপ্রিল৷৷ নব প্রজন্মের ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট দান সম্পর্কে অবগত করার জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের নির্বাচন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা৷

তেলিয়ামুড়া মহকুমা শাসকের নির্বাচন দপ্তরের SWEEP’-এর উদ্যোগে এবং নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় তেলিয়ামুড়া এলাকার অঙ্কন শিল্পীদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া কবিনজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের হলরুমে রবিবার দুপুর নাগাদ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, কবিনজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিক -রা৷ মূলত, আগামী প্রজন্মের ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে সর্বমোট ৫৫ জন অঙ্কন শিল্পী অংশগ্রহণ করে বলে উদ্যোক্তারা জানান৷ এদিনের এই অঙ্কন প্রতিযোগিতা-কে কেন্দ্র করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অঙ্কন শিল্পীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top