News Flash

  • Home
  • দেশ
  • Attack : মহুল সংগ্রহে গিয়ে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ার, পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটায় আতঙ্ক
Image

Attack : মহুল সংগ্রহে গিয়ে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ার, পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটায় আতঙ্ক

পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল (হি.স.): গভীর জঙ্গলে মহুল ফল সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু এক প্রৌঢ়ার। পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটা এলাকার ঘটনা। রবিবার ভোরে গভীর জঙ্গলে ওই প্রৌঢ়া হাতির সামনে পড়ে গিয়েছিলেন। হাতি তাঁকে আছড়ে ফেলে, মৃত্যু হয় পৌঢ়াৰর। পরে বন দফতরের কর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

মেদিনীপুর সদর ব্লক সংলগ্ন জঙ্গলে এই মরশুমে মহুল ফলের উৎপাদন সবচেয়ে বেশি হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করেন। কারণ মদ তৈরি করতে এই মহুল চড়া দামে বিক্রি করা যায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে ডুমুরকোটা গ্রামের চারজন জঙ্গলের গভীরে গিয়েছিলেন মহুল কুড়োতে। হঠাৎই তাঁদের পিছনে হাজির হয় দাঁতাল। বাকি তিনজন দৌড়ে পালাতে পারলেও ৫০ বছরের ওই প্রৌঢ়া পালাতে পারেননি। হাতির হামলায় মৃত্যু হয় তাঁর।

Releated Posts

রাম মন্দিরে অনুদান বিতর্কে জবাবদিহির দাবি অশোক গেহলটের, ‘কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত প্রকল্পে স্বচ্ছতা জরুরি’

জয়পুর, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত কথিত আর্থিক অনিয়মের বিতর্কের মধ্যে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও…

ByBySandeep Biswas Jul 7, 2026

সামুদ্রিক নিরাপত্তা থেকে ইউপিআই-ধাঁচের ডিজিটাল পেমেন্ট, একাধিক চুক্তিতে ভারত-ইন্দোনেশিয়া; বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল পরিকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য এবং খনিজ সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 7, 2026

পরিকাঠামো-কেন্দ্রিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দেশের পরিকাঠামো-কেন্দ্রিক উন্নয়নের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।…

ByByNews Desk Jul 7, 2026

ইসিএলজিএস ৫.০-এ ৪.১১ লক্ষের বেশি ঋণ গ্যারান্টি, গ্যারান্টির অঙ্ক ১.৫৫ লক্ষ কোটি টাকা ছাড়াল: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): জরুরি ঋণ গ্যারান্টি প্রকল্প ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) ৫.০ চালুর পর থেকে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top