News Flash

Image

Dead Body : কাছাড়ের কালাই বুরুঙ্গায় রেলওয়ে ট্র্যাকের পাশে উদ্ধার যুবকের মৃতদেহ

শিলচর (অসম), ৩ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কালাই বুরুঙ্গায় রেলওয়ে ট্র্যাকের পাশে রহস্যজনকভাবে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত যুবককে বছর ২৭-এর রাজেন দাস বলে শনাক্ত করা হয়েছে। রাজেন দাসের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার ভোরের দিকে কতিপয় পথচারী স্থানীয় বাসিন্দা রাজেন দাসের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ইত্যবসরে খবরটি চাউর হলে বহু মানুষের ভিড় জমে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলপুলিশের পাশাপাশি সাধারণ পুলিশের দল হাজির হন।

রাজেনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ এদিকে রাজেনক খুন করে রেলওয়ে ট্র্যাকের পাশে ফেলে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলেছেন। তাঁরা ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেছেন৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top