News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: ভারতে ১৮৪.৫২-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড-টেস্ট ৫-লক্ষাধিক
Image

Covid Vaccine: ভারতে ১৮৪.৫২-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড-টেস্ট ৫-লক্ষাধিক

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ভারতে ১৮৪.৫২-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষ ৩৮ হাজার ৫৫২ জন প্রাপক। ফলে ভারতে ১৮৪.৫২-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৫২,৪৪,৮৫৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে দৈনিক কোভিড-টেস্ট ৬-লক্ষের নীচে নেমে এসেছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ এপ্রিল সারা দিনে ভারতে ৫,২৮,০২১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৯,০২,৯৮,৯৭৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৫,২৮,০২১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬০ জন।

Releated Posts

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026

বাংলার উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, বললেন, ‘চূড়ান্ত ফল কী হবে, সবাই জানেন’

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী…

ByByNews Desk Sep 21, 2026

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top