News Flash

  • Home
  • খেলা
  • KKR: আজ পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর, দুশ্চিন্তা রাসেলের চোট
Image

KKR: আজ পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর, দুশ্চিন্তা রাসেলের চোট

কলকাতা, ১ এপ্রিল (হি.স.) : আজ শুক্রবার আইপিএলের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে শ্রেয়স আইয়ারের কেকেআর। ফ্যাফ ডু’প্লেসিস-বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যে ফের মাঠে নেমে পড়তে হচ্ছে কেকেআরকে। প্রতিপক্ষ মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। আরসিবির বিশাল ২০৫ রান তাড়া করে জিতে গিয়েছে প্রথম ম্যাচে। ম্যাচে আইপিএলের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন বিস্ফোরক ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথ। এর সঙ্গে যোগ হবেন পঞ্জাবের পেস অস্ত্র কাগিসো রাবাডা। আজ নাইটদের বিরুদ্ধে পঞ্জাবের শক্তিবৃদ্ধির চেয়েও কেকেআরের চিন্তা অন‌্য একটা বিষয় নিয়ে। চিন্তা, আন্দ্রে রাসেলের চোট নিয়ে।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান রাসেল। যে কারণে তাঁকে দিয়ে চার ওভারের বোলিং কোটা পূরণের ঝুঁকি নেয়নি কেকেআর। হাতে বোলার না থাকায় চোটগ্রস্ত রাসেলকে শেষ ওভার করাতেই হয় এবং প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক দু’বলে খেলা শেষ করে দেন।
আপাতত প্রশ্ন হল, রাসেল শেষ পর্যন্ত পারবেন তো পঞ্জাব ম্যাচে নামতে? নাইট শিবিরে খোঁজ চালিয়ে জানা গেল, রাসেলের চোট নাকি খুব গুরুতর নয়। বলা হল, পরিস্থিতি যা, তাতে পঞ্জাব ম্যাচ খেলা উচিত ক্যারিবিয়ান অলরাউন্ডারের। সেটা সময় বলবে। তবে আরসিবির কাছে হারলেও কেকেআরকে শান্তি দিচ্ছে, সামান্য রান নিয়েও গোটা টিমের অদম্য লড়াই।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top