News Flash

  • Home
  • দেশ
  • CBI: দুর্নীতির মামলায় অনিল দেশমুখ ও অন্যদের হেফাজতে নেবে সিবিআই
Image

CBI: দুর্নীতির মামলায় অনিল দেশমুখ ও অন্যদের হেফাজতে নেবে সিবিআই

মুম্বই, ১ এপ্রিল (হি.স.) : দুর্নীতির মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ, সাসপেন্ডড পুলিশ শচীন ওয়াজে এবং কুন্দন শিন্ডেকে আজ হেফাজতে নেবে সিবিআই। বম্বে হাইকোর্টে এই মামলায় দেশমুখের জামিনের আবেদন শুনানি হবে ৮ এপ্রিল। আদালত দেশমুখের দায়ের করা জামিনের আবেদনের জবাব দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) এক সপ্তাহের সময় দেয়।

অনিল দেশমুখ আগে আর্থার রোড জেলে ছিলেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বছরের ফেব্রুয়ারিতে ১০০ কোটি টাকার তোলাবাজি এবং মানি লন্ডারিং মামলায় দাখিল করা চার্জশিটে বলেছে, দেশমুখ ১৯৯২ সাল থেকে তিনি পদের সুবিধা নিচ্ছেন। অবৈধভাবে উপার্জন করা অর্থ ১৩টি কোম্পানিতে ব্যবহার করা হয়েছিল। এগুলো হয় তার ছেলেদের বা তার ঘনিষ্ঠ সহযোগীদের মালিকানাধীন। অভিযোগপত্রে যোগ করা হয়েছে, অনেক সরকারি কর্মচারীও তার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি তাদের দিয়ে কাজ করাতেন।

এখনও পর্যন্ত, ইডি এই মামলায় প্রায় ৫১ জনের বিবৃতি রেকর্ড করেছে যার মধ্যে বেশ কয়েকজন আইএএস, আইপিএস অফিসার, সিএ, রাজনীতিবিদ এবং পানশালার মালিক রয়েছেন।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top