News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal: দিল্লির স্কুল ও মহল্লা ক্লিনিক পরিদর্শন স্ট্যালিনের, কেজরিওয়াল বললেন সম্মানের বিষয়
Image

Arvind Kejriwal: দিল্লির স্কুল ও মহল্লা ক্লিনিক পরিদর্শন স্ট্যালিনের, কেজরিওয়াল বললেন সম্মানের বিষয়

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): দিল্লির সরকারি স্কুল পরিদর্শন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুধুমাত্র সরকারি স্কুল নয়, দিল্লির মহল্লা ক্লিনিকও পরিদর্শন করেছেন স্ট্যালিন। শুক্রবার দিল্লির পশ্চিম বিনোদ নগরের রাজকিয়া সর্বোদয় কন্যা বিদ্যালয়ে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সরকারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্ট্যালিন, উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির সরকারি স্কুলের হ্যাপিনেস ক্লাসেও যান স্ট্যালিন, ‘দেশভক্তি ক্লাস’-এ গিয়ে মুগ্ধ হয়েছেন তামিল মুখ্যমন্ত্রী। দিল্লি সরকারি স্কুলের ভিতরে বাঁশি বাজিয়ে সাঁতার প্রতিযোগিতারও সূচনা করেন স্ট্যালিন।

পরে স্ট্যালিন যান দিল্লির মহল্লা ক্লিনিকে। সেই সময়ও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। কেজরিওয়াল এদিন টুইট করে জানান, “আমি অত্যন্ত আনন্দিত যে থিরু এম কে স্ট্যালিন দিল্লি সরকারের স্কুল এবং মহল্লা ক্লিনিক পরিদর্শন করেছেন। এই দেশ তখনই উন্নতি করতে পারবে যখন আমরা সবাই একে অপরের ভালো ধারণা থেকে শিখব।” দিল্লির সরকারি স্কুল দেখে মুগ্ধ হয়ে স্ট্যালিন টুইট করে জানান, “আমরা শীঘ্রই চেন্নাইতে একটি বিশ্বমানের সরকারি মডেল স্কুল তৈরি করব এবং অরবিন্দ কেজরিওয়ালজিকে আগাম আমন্ত্রণ জানিয়েছি আমি।”

কেজরিওয়াল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দিল্লিতে আমাদের স্কুল এবং মহল্লা ক্লিনিক পরিদর্শন করতে এসেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়।” স্ট্যালিন এদিন বলেছেন, “তামিলনাড়ু সরকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। তামিলনাড়ুতে আধুনিক স্কুলের কাজ করা হচ্ছে। আমি নিশ্চিত দিল্লির মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন, রাজ্যের জনগণের পক্ষ থেকে আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছি।”

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top