News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhagwant Mann: পঞ্জাবের রাজধানী হিসাবেই তৈরি হয়েছিল চন্ডীগড়, ভগবন্ত বললেন ‘ভারসাম্য নষ্ট করবেন না’
Image

Bhagwant Mann: পঞ্জাবের রাজধানী হিসাবেই তৈরি হয়েছিল চন্ডীগড়, ভগবন্ত বললেন ‘ভারসাম্য নষ্ট করবেন না’

চন্ডীগড়, ১ এপ্রিল (হি.স.): চণ্ডীগড়কে অবিলম্বে পঞ্জাবে ট্রান্সফার করার জন্য একটি প্রস্তাব উত্থাপিত হল পঞ্জাব বিধানসভায়। শুক্রবার একদিনের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পেশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এছাড়াও কেন্দ্রীয় সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতিগুলিকে সম্মান করার জন্য এবং চণ্ডীগড় প্রশাসন এবং অন্যান্য সাধারণ সম্পদের ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে এমন কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রস্তাব পেশ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, পঞ্জাব পুনর্গঠন করা হয়েছিল পঞ্জাব পুনর্গঠন আইন, ১৯৬৬-র মাধ্যমে, যেখানে, পঞ্জাব রাজ্যকে হরিয়ানা রাজ্যে পুনর্গঠিত করা হয়েছিল, কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় এবং পঞ্জাবের কিছু অংশ তৎকালীন কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশকে দেওয়া হয়েছিল। সেই থেকে ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের মতো সাধারণ সম্পদগুলির ক্ষেত্রে প্রশাসনে একটি ভারসাম্য বজায় রাখা হয়েছিল, পঞ্জাব রাজ্য এবং হরিয়ানা রাজ্যের মনোনীতদের কিছু অনুপাতে ম্যানেজমেন্ট পদ দেওয়ার মাধ্যমে। ভগবন্ত মান আরও বলেছেন, সাম্প্রতিক অনেক পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে।” এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান চণ্ডীগড়কে কেন্দ্রীয় পরিষেবা বিধির অধীনে রাখার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেছেন।
ভগবন্ত মান বলেছেন, “চণ্ডীগড় শহরকে পঞ্জাবের রাজধানী হিসাবে তৈরি করা হয়েছিল। অতীতের সমস্ত নজিরগুলি যদি দেখা হয়, যখনই, একটি রাজ্য বিভক্ত হয়েছে, মূল রাজ্যের কাছে রাজধানী রয়ে গিয়েছে। পঞ্জাব তাই চণ্ডীগড় সম্পূর্ণভাবে পাঞ্জাবের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top