News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Thief : পৃথক জায়গায় চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই
Image

Thief : পৃথক জায়গায় চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ এয়ারপোর্ট থানা এলাকার নন্দীগ্রামের সাহাপাড়া এবং উদয়পুরের চন্দ্রপুর এলাকায় সন্দেহভাজন দুই চোরকে আটক করা হয়েছে৷ আটক করে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানা এলাকার নন্দীগ্রামের সাহারয় সোমবার মধ্যরাত নাগাদ অপরিচিত এক ব্যক্তি ঘোরাফেরা করতে থাকে৷ ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসে৷ তখন ঐ অপরিচিত ওই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে স্থানীয় মানুষজন আটক করেন৷ আটক করে তার কাছ থেকে বোমা জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়৷ তাতে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক আরো চরম আকার ধারণ করে৷ তাকে আটকে রেখে এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়৷

ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পায় বোমা সন্দেহে যেসব সামগ্রী উদ্ধার করা হয়েছে আসলে সেগুলো উপমা নয়৷ আটক ব্যক্তিকে পুলিশ সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ওই এলাকায় চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল৷

এদিকে উদয়পুরের চন্দ্রপুর এলাকায় চোর সন্দেহে মঙ্গলবার সকালে এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা৷ তাকে আটক করে কিছু উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রাখা হয়৷ তাকে বেঁধে রেখে খবর পাঠানো হয় রাধা  কিশোর পুর থানায়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷সেখান থেকে ওই সন্দেহভাজন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷

জানা গেছে আটক যুবক বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ ফলে জননিরাপত্তা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top