News Flash

  • Home
  • দেশ
  • মমতাকে কটাক্ষ অধীরের, বললেন তৃণমূল নেত্রীর কথা দিনে-রাতে বদলায়
Image

মমতাকে কটাক্ষ অধীরের, বললেন তৃণমূল নেত্রীর কথা দিনে-রাতে বদলায়

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেশের সমস্ত বিরোধী নেতানেত্রী ও অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার যে আহ্বান মমতা জানিয়েছেন, তার প্রেক্ষিতে অধীর জানান, “মমতার বক্তব্য সর্বদা পরিবর্তিত হয়, তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস, কোনওটাই করা যায় না।”

মমতাকে তীব্র কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলেন সকলকে বিজেপির বিরুদ্ধে একত্রিত হওয়া উচিত, কখনও কখনও তিনি বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে এবং অন্য সময় তিনি বলেছেন কংগ্রেসকে শেষ করা উচিত। তাঁরা বক্তব্য দিন-রাত পরিবর্তিত হয়, তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস, কোনওটাই করা যায় না।”

বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা প্রসঙ্গে অধীর বলেছেন, ‘আমরা বীরভূমে হিংসার ঘটনায় হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম। দিদি তাই ভয় পেয়ে গিয়েছেন। এই জন্যই এখন সবাইকে ডেকে এক জোট করার কথা বলছেন। বাংলার সরকার কেন দোষীদের এখনও ধরতে পারল না? আগে তাঁর নিজের রাজ্য দেখা উচিত।’’

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top