News Flash

  • Home
  • প্রধান খবর
  • Naftali Bennett: এপ্রিলে ভারতে আসছেন না নাফতালি বেনেট, কোভিড-সংক্রমিত হওয়ায় স্থগিত সফর
Image

Naftali Bennett: এপ্রিলে ভারতে আসছেন না নাফতালি বেনেট, কোভিড-সংক্রমিত হওয়ায় স্থগিত সফর

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): এপ্রিল মাসে ভারত সফরে আসতে পারছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। কোভিডে আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে গেল ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর। এপ্রিল মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত ভারত সফরে আসার কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর। কিন্তু, সোমবারই জানা যায় তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। তাই স্থগিত করে দেওয়া হয়েছে নাফতালির ভারত সফর। মঙ্গলবার ইজরায়েল দূতাবাসের মুখপাত্র মুহামেদ হেইব জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ভারত সফর স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাতের পরই বেনেটের করোনা-আক্রান্তের খবর সামনে আসে। সোমবার নাফতালির কার্যালয় থেকে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ মতো নিভৃতবাসে রয়েছেন প্রধানমন্ত্রী। বেনেট করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন ভালো বোধ করছেন। বাড়িতে আইসোলেশনে থেকেই অফিসের কাজ করছেন তিনি। বেনেট করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন এবং ইতিমধ্যেই টিকার একটি বুস্টার ডোজও নিয়েছেন।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top