News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol and Diesel: মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেল, ৮ দিনে সপ্তমবার মহার্ঘ্য দুই জ্বালানি তেল
Image

Petrol and Diesel: মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেল, ৮ দিনে সপ্তমবার মহার্ঘ্য দুই জ্বালানি তেল

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল, বিগত ৮ দিনে এই নিয়ে সপ্তমবার মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল। মঙ্গলবার দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেল দামি হয়েছে ৭০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০০.২১ টাকা ও ৯১.৪৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১০৯.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে ৯৪.৬২ টাকায় পৌঁছেছে।

মুম্বইয়ে ৮৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ৭৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৫.০৪ টাকা ও ৯৯.২৫ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোলের দাম বেড়েছে ৭৬ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৬৭ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে মঙ্গলবার এক লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০৫.৯৪ টাকায় ও ডিজেল ৯৬ টাকা।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top