News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden : রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে কড়া ভাষায় আক্রমণ জো বাইডেনের
Image

Joe Biden : রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে কড়া ভাষায় আক্রমণ জো বাইডেনের

ওয়াশিংটন, ২৭ মার্চ (হি.স.) : আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া ভাষায় আক্রমণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিগত এক মাসেরও বেশি সময় ধরে চলছে। সেই যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার কথা আগেই জানিয়েছে আমেরিকা। বেশ কয়েকবার রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধ করা হলেও সেই আর্জিতে সহমত হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যখন রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন তখনই রুশ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ডাক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।

শনিবার ওয়ার্সোর রাজপ্রাসাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জো বাইডেন বলেন, পুতিন কসাইয়ের মতো আচরণ করছেন। ওই মানুষটা কোনও ভাবেই আর ক্ষমতায় থাকতে পারে না। ইউক্রেনের উপরে রাশিয়ার এই সামরিক অভিযান আসলে মস্কোর কূটনৈতিক ব্যর্থতা বলেই দাবি করেন বাইডেন। এর আগেও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী, ঠগ বলেও অ্যাখা দিয়েছিলেন বাইডেন।
হিন্দুস্থান সমাচার / সঞ্জয়

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top