News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া : এবার রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন
Image

রাশিয়া : এবার রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন

ওয়াশিংটন, ২৫ মার্চ (হি.স.) : ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করে চলেছে আমেরিকা সহপশ্চিমীরা। এবার রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের (এমপি) ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।


ইউক্রেনের বিষয়ে রাশিয়াকে মোকাবিলার উপায় নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট এবং শিল্পোন্নত জি-সেভেন নেতাদের সঙ্গে আলোচনার পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেন জো বাইডেন। নজিরবিহীনভাবে এই তিনটি সংস্থা ঐক্যবদ্ধভাবে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে মিলিত হয়।


ব্রাসেলস বৈঠক শেষে জো বাইডেন সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। অবশ্য এর আগে তিনি টুইট বার্তায় জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কোম্পানির ৪০০-এর বেশি ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।রাশিয়ার সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সভকমব্যাংকের ১৭ জন বোর্ড সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত ৪৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। প্রসঙ্গত, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কোর নির্বিচারে আক্রমণে ইউক্রেনের বেশ কয়েকটি শহর ধ্বংস হয়ে গেছে। রুশ সেনাদের হামলায় এক মাসে বাস্তুচ্যুত হয়েছে অন্তত এক কোটি মানুষ। এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে ৩৬ লাখ।

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top