News Flash

  • Home
  • বিদেশ
  • Encounter : ঢাকায় প্রকাশ্যে শুটআউট, গুলিতে নিহত ২
Image

Encounter : ঢাকায় প্রকাশ্যে শুটআউট, গুলিতে নিহত ২

ঢাকা, ২৫ মার্চ (হি. স.) : ঢাকায় প্রকাশ্যে শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন শাসকদল আওয়ামী লীগের দাপুটে নেতা। গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছে আরও এক পথচারী পড়ুয়া। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও র‍্যাবের দাবি, শুটআউটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।


জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নিজের ব্যক্তিগত গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। খিলগাঁও রেলক্রসিংয়ের আগের সিগন্যালের মুখে আটকে যায় গাড়ি। তখন একটি মোটরসাইকেল এসে থামে তাঁর গাড়ির পাশে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে থাকা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে মোটরসাইকেল আরোহী। গুলিতে গুরুতর জখম হন টিপু ও তাঁর গাড়ির চালক। পাশে দাঁড়ানো রিকশায় থাকা এক তরুণীও গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

Releated Posts

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top