News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : বাইখোড়া বাজারের মাছ ও মাংস বাজার শেঠ পুড়ে ছাই
Image

Fire : বাইখোড়া বাজারের মাছ ও মাংস বাজার শেঠ পুড়ে ছাই

বাইখোড়া, ২৩ মার্চ : মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া বাজারের মাছ ও মাংস বাজার শেঠ পুড়ে ছারখার হয়ে গেছে। গভীর রাতে বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন বের হয়ে আসেন।

 বাজারে আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে ও খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে দমকলবাহনীর জওয়ানরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই অগ্নিকাণ্ডে মাছ এবং মাংস বাজারের শেঠ ঘর পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে নাশকতামূলক মানসিকতা নিয়েই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করা হয়েছে। 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার আসল রহস্য উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top