News Flash

Image

Dead Body : চা বাগানে যুবকের মৃতদেহ উদ্ধার

বিশালগড়, ২৩ মার্চ : বিশালগড়-র হরিশ নগর চা বাগান থেকে বুধবার সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম লিটন দে। 

জানা গেছে, বুধবার সকালে হরিশ নগর চা বাগানে শ্রমিকরা কাজ করতে গেলে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। মৃতদেহ দেখতে পেয়ে চা বাগানের শ্রমিকরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে অন্যান্য শ্রমিক এবং পার্শ্ববর্তী লোকজনরা সেখানে জড়ো হন। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়। 

সূত্রের খবর, তাদের পরিবারের তেমন কোনো ঝামেলা ছিল না। কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এই আত্মহত্যার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সাত সকালে চা বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top