News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেশন কার্ড : ত্রিপুরায় উঠে যাচ্ছে পুরনো কার্ড, ভোক্তারা পাবেন মাইক্রো চিপস ভিত্তিক রেশন কার্ড
Image

রেশন কার্ড : ত্রিপুরায় উঠে যাচ্ছে পুরনো কার্ড, ভোক্তারা পাবেন মাইক্রো চিপস ভিত্তিক রেশন কার্ড

আগরতলা, ২৩ মার্চ (হি. স.) : গণবন্টন ব্যবস্থা আরও আধুনিক হচ্ছে। ফলে, উঠে যাবে পুরনো রেশন কার্ড। বদলে ভোক্তারা পাবেন মাইক্রো চিপস ভিত্তিক রেশন কার্ড।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক শঙ্কর রায়ের প্রশ্নের জবাবে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব জানান, ত্রিপুরা সরকার গণবন্টন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাইজড করার লক্ষ্যে বর্তমানে ভোক্তাদের ব্যবহৃত পুরনো রেশন কার্ডের পরিবর্তে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক দপ্তর মাইক্রোচিপস ভিত্তিক রেশন কার্ড দেবার পরিকল্পনা নিয়েছে। এর বাস্তবায়ণের লক্ষ্যে রাজ্যের অনলাইন রেশন কার্ড ডাটাবেস সকল রেশন কার্ডধারী ভোক্তাদের তথ্যাদি চেকিং-র কাজ শুরু করা হয়েছে এবং এই কাজ সম্পূর্ণ হলে স্মার্ট রেশন কার্ড দেবার প্রক্রিয়া শুরু করা হবে। 

তিনি জানান, আশা করা হচ্ছে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই ত্রিপুরার সকল শ্রেণীর রেশন কার্ড হোল্ডারদের স্মার্ট রেশন কার্ড প্রদানের কাজ শুরু করা যাবে। সাথে তিনি যোগ করেন, বর্তমানে ত্রিপুরায় ব্যবহৃত ভোক্তাদের রেশন কার্ডগুলি ২০১০ সালে প্রদান করা হয়েছিল।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top