News Flash

  • Home
  • খেলা
  • IPL: কাটল জটিলতা, ২৫% দর্শকের উপস্থিতিতে হবে আইপিএল
Image

IPL: কাটল জটিলতা, ২৫% দর্শকের উপস্থিতিতে হবে আইপিএল

মুম্বই, ২৩ মার্চ (হি.স.) : করোনা আবহে এবারের আইপিএলের ম্যাচ গ্যালারিতে বসে আদৌ উপভোগ করতে পারবেন দর্শকরা, এই প্রশ্নটা গত কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথম ম্যাচ থেকেই দর্শক থাকতে পারবেন মাঠে।

নানা জটিলতা কাটিয়ে এবার ভারতেই বসতে চলেছে আইপিএলের ১৫তম মরশুমের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স। বুধবার বিসিসিআই জানাল, এবার টুর্নামেন্টে মাঠে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখেই গ্যালারিতে বসে ধোনি, রোহিত, শ্রেয়সদের জন্য গলা ফাটাতে পারবেন দর্শকরা। আর এজন্য আজ ২৩ মার্চ বেলা ১২টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।
এবার দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি ম্যাচ গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল। ২০টি করে ম্যাচ পেয়েছে ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ১৫টি করে ম্যাচ হবে ব্র্যাবোর্ন ও এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top