News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest: মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস-সহ বিরোধীদের বিক্ষোভ, মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

Protest: মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস-সহ বিরোধীদের বিক্ষোভ, মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): মঙ্গলবার ও বুধবার, পরপর দু’দিন দেশে বেড়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য। মঙ্গলবার বেড়েছিল রান্নার গ্যাসের দামও। গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারও সংসদে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। শুধুমাত্র সংসদের ভিতরে নয়, সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

বুধবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরই মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভা ও রাজ্যসভায় স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। বিরোধীদের হইহট্টগোলের কারণে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশের বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, কে সি বেণুগোপাল প্রমুখ। রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানাতে থাকেন তাঁরা।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top