News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উপকূল; ভেঙে পড়ল সেতু, আহত একজন
Image

Earthquake: ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উপকূল; ভেঙে পড়ল সেতু, আহত একজন

তাইপেই, ২৩ মার্চ (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের উপকূল, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে অনেক বহুতল। ভেঙে পড়েছে একটি অর্ধ-নির্মিত সেতু এবং একজন আহত হয়েছেন। বুধবার অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোররাত ১.৪১ মিনিট নাগাদ (১৭৪১ জিএমটি মঙ্গলবার) ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানের উপকূলে। প্রথমে জানানো হয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯, পরে জানানো হয় ৬.৬, সবশেষে জানানো হয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭।

তাইওয়ানের পূর্ব উপকূলে অনুভূত হয় ভূমিকম্প, দ্বীপের মনোরম পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে, দ্বীপের বেশিরভাগ অংশে অনুভূত হয়েছে ভূমিকম্প। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাইপেই-এর ঝংশান জেলায় বিল্ডিং কেঁপে ওঠে, হুয়ালিয়েনে অর্ধ-নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। তাইওয়ানের জাতীয় দমকল এজেন্সি জানিয়েছে, তাইতুংয়ের দক্ষিণাঞ্চলীয় কাউন্টিতে একজন ব্যক্তি কাঁচে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top