News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Minister Biplab Kumar Deb : পশ্চিমবঙ্গে রামপুরহাটে নির্মম হত্যাকান্ড, নিন্দা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

Chief Minister Biplab Kumar Deb : পশ্চিমবঙ্গে রামপুরহাটে নির্মম হত্যাকান্ড, নিন্দা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গে বীরভুম জেলায় রামপুরহাটে নির্মম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আজ এক টুইট বার্তায় তিনি লেখেন, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে সংঘটিত সহিংসতায় নিরীহ মানুষের হৃদয় বিদারক মৃত্যুর তীব্র নিন্দা করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। শোকাহত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।

প্রসঙ্গত, তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দমকল। এই মুহুর্তে থমথমে হয়ে রয়েছে গ্রাম, এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

 এদিকে, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব শুরু হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top