News Flash

  • Home
  • প্রধান খবর
  • Promod Sawant : ২৮ মার্চ গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ প্রমোদ সাওয়ান্তের, উপস্থিত থাকতে পারেন মোদী-সহ অনেকেই
Image

Promod Sawant : ২৮ মার্চ গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ প্রমোদ সাওয়ান্তের, উপস্থিত থাকতে পারেন মোদী-সহ অনেকেই

পানাজি, ২২ মার্চ (হি.স.): আগামী ২৮ মার্চ, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অনেকেই। মঙ্গলবার প্রমোদ সাওয়ান্ত নিজেই জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তিনি নিজেই আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবারই গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাইবের কাছে সরকার গঠনের দাবি জানান সাওয়ান্ত ও বিজেপি বিধায়করা। এরপর মঙ্গলবার জানা যায়, আগামী ২৮ মার্চ, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত। এবারের গোয়া বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি, ৪০-আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় ২০টি আসনে বিজেপি জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার একটি আসনের অভাব ছিল বিজেপির, তবে সেই অভাব পূরণ করেছে মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পাত্রী ও নির্দল প্রার্থী।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top