News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধায়ক পদে ন্যুনতম সাড়ে চার বছর টানা বহাল থাকবে, তবেই মিলবে পেনশন, ত্রিপুরা বিধানসভায় সংশোধনী বিল পেশ
Image

বিধায়ক পদে ন্যুনতম সাড়ে চার বছর টানা বহাল থাকবে, তবেই মিলবে পেনশন, ত্রিপুরা বিধানসভায় সংশোধনী বিল পেশ

আগরতলা, ২১ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিধায়ক পদে শপথ নিলেই হবে না, সারা জীবন পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে হলে ন্যুনতম সাড়ে চার বছর টানা ওই পদে বহাল থাকতে হবে। আজ বিধানসভায় ত্রিপুরা সরকার এ-সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় বাম আমলে ন্যুনতম চার বছর টানা বিধায়ক থাকলেই সারা জীবন পেনশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার আইন ছিল। সরকার পরিবর্তন হওয়ার পর ওই আইনে সংশোধনী এনেছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার। তাতে স্থির হয়েছিল, বিধায়ক পদে শপথ নিলেই যথেষ্ট। তারপর বিধায়ক পদ না থাকলেও প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।

কিন্ত, ২০২১ সালের ৩ নভেম্বর ওই আইনে সংশোধনী এনে অর্ডিন্যান্স জারি করেছিল ত্রিপুরা সরকার। তাতে, ন্যুনতম সাড়ে চার বছর টানা বিধায়ক পদে বহাল থাকার বিধান জুড়ে দেওয়া হয়েছিল। অর্ডিন্যান্স মোতাবেক, ন্যুনতম সাড়ে চার বছর টানা বিধায়ক পদে বহাল না থাকলে প্রাক্তন হিসেবে পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে না। আজ আইন দফতর বিধানসভায় এ-সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছে। তাতে নয়া বিধান জুড়ে দেওয়া হয়েছে, বিধায়ক পদে থাকাকালীন মৃত্যু হলে তাঁর পরিবার পারিবারিক পেনশনের সুবিধা পাবেন। এক্ষেত্রে ন্যুনতম সাড়ে বছর টানা বিধায়ক পদে বহাল থাকার নিয়ম কার্যকর হবে না।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top