News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhagwant Mann: হোলা মহল্লায় শিখ সম্প্রদায়কে শুভেচ্ছা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-র
Image

Bhagwant Mann: হোলা মহল্লায় শিখ সম্প্রদায়কে শুভেচ্ছা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-র

চণ্ডীগড়, ১৯ মার্চ (হি.স.) : শনিবার ‘হোলা মহল্লা’ উপলক্ষে শিখ সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, উত্সবটি বিশ্বের কাছে সম্প্রদায়ের সাহসিকতার সারাংশ তুলে ধরে। দশম শিখ গুরু শ্রী গুরু গোবিন্দ সিং জি দ্বারা শুরু করা ‘হোলা মহল্লা’-র সমস্ত ‘সঙ্গতদের’ অভিনন্দন জানাই। গুরু সাহেব শ্রী আনন্দপুর সাহেবে হোলা মহল্লার উদ্বোধন করেছিলেন। এটি বিশ্বের কাছে শিখ সম্প্রদায়ের সাহসিকতার সারমর্মকে তুলে ধরেছে।”

শনিবার অমৃতসরের স্বর্ণ মন্দিরে তিন দিনব্যাপী শিখ উৎসব ‘হোলা মহল্লা’ বা ওয়ারিয়র হোলি শুরু হয়েছে।
এদিনে, শ্রী হরমন্দির সাহেবে, ভক্তরা তাদের পরিবারের সঙ্গে প্রণাম করে, গুরবানি শোনে, পবিত্র জলে ডুব দেয় এবং গুরু সাহেবের আশীর্বাদ গ্রহণ করে।

হোলা মহল্লা, পঞ্জাবের শ্রী আনন্দপুর সাহেবে পালন করা হয় সারা বিশ্বের শিখদের জন্য একটি বড় উৎসবের অনুষ্ঠান। উত্সবগুলির মধ্যে রয়েছে মার্শাল আর্ট প্রদর্শন, ঘোড়ায় চড়া এবং কবিতা পাঠ, প্রাথমিকভাবে শিখ যোদ্ধাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে। পরে, নাচ, গান এবং রং ছড়ানো হয়।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top