News Flash

  • Home
  • দিনের খবর
  • Arvind Kejriwal: কেউ ঘুষ চাইলে প্রত্যাখ্যান নয়, রেকর্ড করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পাঠান : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: কেউ ঘুষ চাইলে প্রত্যাখ্যান নয়, রেকর্ড করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পাঠান : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): পঞ্জাবে আর চলবে না দুর্নীতি, আগামী ২৩ মার্চ পঞ্জাবে চালু হচ্ছে দুর্নীতি-বিরোধী হেল্পলাইন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করা যাবে অভিযোগ। পঞ্জাব সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি-বিরোধী হেল্পলাইনের বিষয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ঘোষণার পরই ডিজিটাল সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, “পঞ্জাবে দুর্নীতির বিরুদ্ধে আম আদমি পার্টি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। পঞ্জাবে আর দুর্নীতি চলবে না।”

কেজরিওয়াল জানিয়েছেন, “যখন কেউ আপনার কাছে ঘুষ চাইবে তখন না বলবেন না, বরং কথোপকথন রেকর্ড করুন এবং ভিডিও/অডিওটি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা আপনাকে আশ্বস্ত করছি অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেছেন, “পঞ্জাবে কেউ আপনাদের কাছ থেকে ঘুষ চাইলে, প্রত্যাখ্যান করবেন না। একটি ভিডিও/অডিও রেকর্ডিং করুন এবং সেই নম্বরে পাঠান। আমার অফিস তদন্ত করবে এবং কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না।”

Releated Posts

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top