News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: জাপানে ৭.৪ তীব্রতার ভূমিকম্পে মৃত ৪; আহত শতাধিক, লাইনচ্যুত বুলেট ট্রেন
Image

Earthquake: জাপানে ৭.৪ তীব্রতার ভূমিকম্পে মৃত ৪; আহত শতাধিক, লাইনচ্যুত বুলেট ট্রেন

টোকিও, ১৭ মার্চ (হি.স.): পূর্ব জাপানের বিস্তীর্ণ অংশে ৭.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন ৪ জন। ভূমিকম্পে আহত হয়েছেন ১০০-র বেশি মানুষ। ভূমিকম্পের তীব্রতায় মিয়াগি প্রিফেকচারের শিরোইশিতে শিনকানসেন বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২০ লক্ষের বেশি বাড়ি। জাপানের সময় অনুযায়ী বুধবার রাত ১১.৩০ মিনিটের পর ৭.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় পূর্ব জাপানের বিস্তীর্ণ অংশে, ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। পূর্ব উপকূলের বিস্তীর্ণ অংশে ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়।

ফুকুশিমার উপকূলে ৭.৪ তীব্রতার ভূমিকম্পে একটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, হাইওয়েতে ফাটল দেখা দেয়। বৃহস্পতিবার সকালে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ২৯৭ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেশ কয়েকবার আফটারশকও অনুভূত হয়েছে। সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, ভূমিকম্পে ৪ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১০৭ জন।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top