News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই অটো

উদয়পুর, ১৫ মার্চ : উদয়পুরের বাগমার বারভাইয়া বিএসএফ ক্যাম্প চৌমুহনীতে নাশকতার আগুনে একটি অটো রিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। অটোরিক্সার মালিকের নাম কানাই রক্ষিত। অটো রিস্কার আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় অটোচালক ও তার পরিবার অসহায় হয়ে পড়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, অটোর মালিক কানাই রক্ষিত অন্যান্য দিনের মতো অটোরিকশা ঘরের বারান্দায় রেখে খাওয়া-দাওয়া শেষ করে পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাত তিনটে নাগাদ তিনি টের পান অটোতে আগুন লেগেছে। ঘর থেকে বের হয়ে লক্ষ্য করেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘুম থেকে জেগে ওঠেন এবং ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পাঠানো হয় দমকল বাহিনীকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। তবে এর আগেই অটো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। নাশকতার আগুনে অটোরিকশা ভষ্মিভূত হওয়ার খবর পেয়ে এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। এ ধরনের নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এলাকায় যাতে কোনোভাবেই অশান্তির পরিবেশ কায়েম করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন গত বেশ কয়েকদিন ধরেই এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হয়ে আসছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top