News Flash

Image

ধুলোময় রাস্তায় দুইবেলা জলের দাবিতে অবরোধ

অমরপুর, ১১ মার্চ : শুক্রবার অমরপুর ছবিমুড়া সড়কের গোবিন্দ টিলা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা জানিয়েছেন, এলাকার রাস্তা সংস্কার করার ফলে প্রতিনিয়ত ধুলো উড়ছে। রাস্তার পার্শ্ববর্তী এলাকার বাড়িঘরে থাকা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। ধুলাবালিতে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

রাস্তা নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তারা দাবি জানিয়েছিলেন দুবেলা রাস্তায় জল দেওয়ার জন্য। গত কিছুদিন আগেও তারা একই দাবিতে গোবিন্দ টিলা এলাকায় পথ অবরোধ করেছিলেন। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে গিয়ে দুবেলা রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী কয়েকদিন রাস্তায় জল দেওয়া হয়েছে।

কিন্তু গত কয়েকদিন ধরে আর রাস্তায় জল দেওয়া হচ্ছে না। ফলে ধুলাবালিতে এলাকার বাড়িঘরে থাকা যাচ্ছে না। যে সব যানবাহন চলাচল করছে সেই সব যানবাহনের যাত্রীরা ধুলোময় হয়ে যাচ্ছেন। রাস্তায় দুবেলা জল দেওয়ার দাবিতে মূলত গোবিন্দ টিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকাল থেকে পথ অবরোধ আন্দোলনে সামিল হন।

অবরোধের ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরমে আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বিধায়কও ঘটনাস্থলে যান। তারা আবারও প্রতিশ্রুতি দেন দুই বেলা নিয়মিত রাস্তায় জল দেওয়া হবে যাতে এলাকায় ধুলাবালি পড়তে না পারে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত অবরোধকারীরা তাদের পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top