News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: টিকাকরণ ১৭৯.৩৩-কোটি সম্পন্ন, ৭৫ শতাংশ তরুণ-তরুণী পেয়েছেন প্রথম ডোজ
Image

Covid Vaccine: টিকাকরণ ১৭৯.৩৩-কোটি সম্পন্ন, ৭৫ শতাংশ তরুণ-তরুণী পেয়েছেন প্রথম ডোজ

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): ভারতে ১৭৯.৩৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে সার্বিক টিকাকরণ ১৭৯.৩৩-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন প্রাপক। ফলে ভারতে ১৭৯.৩৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৯,৩৩,৯৯,৫৫৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের ৭৫ শতাংশের বেশি কোভিড-টিকার প্রথম ডোজ পেয়েছেন। বুধবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “তরুণ যোদ্ধাদের প্রতি গর্বিত! ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের ৭৫ শতাংশের বেশি কোভিড-টিকার প্রথম ডোজ পেয়েছেন। ইয়ং ইন্ডিয়ার ব্যাপক অংশগ্রহণ বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ও আত্মনির্ভরতার জোরে ভারত মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে।
ভারতে কোভিড-পরীক্ষা পৌঁছে গিয়েছে নতুন মাইলফলকে, বুধবার সকাল পর্যন্ত ৭৭.৫২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ মার্চ সারা দিনে ভারতে ৮,৯৭,৯০৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,৫২,০৮,৪৭১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৮,৯৭,৯০৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top