News Flash

  • Home
  • দিনের খবর
  • Congree: বুথ ফেরত সমীক্ষায় খুশি পুষ্কর, রাওয়াত বললেন মানুষের আবেগ কংগ্রেস জানে
Image

Congree: বুথ ফেরত সমীক্ষায় খুশি পুষ্কর, রাওয়াত বললেন মানুষের আবেগ কংগ্রেস জানে

দেহরাদূন, ৮ মার্চ (হি.স.): কয়েকটি বুথ ফেরত সমীক্ষা আভাস দিচ্ছে, দেবভূমিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আবার কয়েকটি বুথ ফেরত সমীক্ষার মতে, উত্তরাখণ্ডে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফল জানা যাবে আগামী ১০ মার্চ। তবে, বুথ ফেরত সমীক্ষার পর মঙ্গলবার একটু আত্মবিশ্বাসী দেখা গিয়েছে উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা পুষ্কর সিং ধামিকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামি বলেছেন, “বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা জানান দিচ্ছে, উত্তরাখণ্ডে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, আমাদের আসন সংখ্যাও বাড়বে, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আমরা সরকার গঠন করব। রাজ্যে বিজেপি যে কাজ করেছে তার জন্য মানুষ শংসাপত্র দিয়েছেন।”

বুথ ফেরত সমীক্ষাকে মানতে নারাজ উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। এদিন রাওয়াত বলেছেন, “এক্সিট পোল আসলে এক্সিট পোলই হয়। আমরা জনগণের আবেগ সম্পর্কে অবগত, এবং জনগণ কংগ্রেসকেই ভোট দিয়েছে এবং পরিবর্তন করেছে…সিদ্ধান্ত কংগ্রেসেরই পক্ষে হবে।” প্রসঙ্গত, ভারতে ভোট-রাজনীতির ইতিহাস বলছে, অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফল মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে।

Releated Posts

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top