News Flash

Image

রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : সোমবার সকালে চম্পক নগর এলাকায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র রুপিনি। বাড়ি চম্পকনগর এলাকাতেই।

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে যখন ট্রেন যাচ্ছিলো ঠিক সেই সময়ে রবীন্দ্র রুপিনি নামে ওই ব্যক্তি অসাবধানতাবশত রেললাইন পারাপার হওয়ার চেষ্টা করেন। তখনই দ্রুতগামী রেলটি সেখানে এসে পৌঁছে। রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনরা মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন।

খবর পেয়ে পরিবারের লোকজন এবং প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় পুলিশকে। পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top