News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stoack Marekt: শেয়ার বাজারে ধস, সপ্তাহের প্রথম দিন নিম্নমুখী সূচক
Image

Stoack Marekt: শেয়ার বাজারে ধস, সপ্তাহের প্রথম দিন নিম্নমুখী সূচক

মুম্বই, ৭ মার্চ (হি. স.) : সোমবার সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজারে আবারও বড় ধরনের ধস। এদিন লেনদেন শুরু হতেই নিম্নমুখী হয় শেয়ারের সূচক। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সেনসেক্স ১৬০১ পয়েন্ট কমে ৫২,৭৩২-এর স্তরে নেমে যায়। একই সময়ে নিফটি ৪৪৭ পয়েন্ট কমে ১৫৭৯৮-এ ট্রেড করছে। নিফটি ফিফটি-র মাত্র চারটি স্টক সবুজ চিহ্নে রয়েছে।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে বিগত কয়েকদিন ধরেই উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে শেয়ার বাজারের গ্রাফ। এই আবহে এদিন সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে বিএসই-এর ৩০-শেয়ারের কী সূচক সেনসেক্স ৫৩,১৭২.৫১ স্তরে ট্রেড শুরু করে। প্রি-মার্কেট লেনদেন চলাকালীন সকাল ৯টা ১৫ মিনিটে এক ধাক্কায় ১১৬১.৩ পয়েন্ট কমে যায় সেনসেক্স। অন্যদিকে, নিফটিও আজ লাল চিহ্নে লেনদেন শুরু করেছে। এর আগে গত সপ্তাহে স্টক মার্কেটে শীর্ষ দশটি কোম্পানির মধ্যে সাতটির বাজার মূলধন ২.১১ লাখ কোটি টাকা কমে যায়। এর মধ্যে রয়েছে এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক এবং হিন্দুস্তান ইউনিলিভার, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, ভারতী এয়ারটেল এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপরদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসের মূল্যায়ন বেড়েছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top