News Flash

Image

CRPF : সিআরপিএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

 নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ মার্চ৷৷ আবারো সমাজ সেবায় এক অনন্য নজির গড়ল ভারতীয় সেনার জওয়ানরা৷ আর এমনই এক দৃষ্টান্ত স্থাপন করল রবিবার মুঙ্গিয়াকামি স্থিত সিআরপিএফ -এর ৭১ নাম্বার ব্যাটালিয়ানের ক্যাম্পের আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷সংবাদে প্রকাশ,  সিআরপিএফ-এর ৭১ নাম্বার ব্যাটালিয়ান নিজ উদ্যোগে সিভিক একশন প্রোগ্রাম ২০২১—২০২২ -এর আওতায় মুঙ্গিয়াকামি স্থিত ৩৭ মাইল এলাকায় এবং চাকমাঘাট তুইমধু বাজারে জনস্বার্থে দুটি মার্কেট স্টল নির্মাণ করে দেয়৷ রবিবার রবিবার এক সাড়া জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মার্কেট স্টলের ফিতা কেটে উদ্বোধন হয় সিআরপিএফ ও পুলিশ-এর আধিকারিকদের উপস্থিতিতে স্থানীয় এলাকার প্রবীণ ব্যক্তিত্বদের হাত ধরে৷

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রাম পলট, ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডেট বিরাট কুমার সিং, গৌতম দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনার চরণ জমাতিয়া সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক গন৷ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সিআরপিএফ জওয়ানরা স্থানীয় প্রবীণ ব্যক্তিত্বদের হাত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করায় মার্কেট স্টলের৷এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেট বিরাট কুমার সিং  ব্যাটেলিয়নের বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, তার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে সিআরপিএফ -এর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক তৈরি করার বার্তা রাখেন এবং তিনি আরও বলেন আগামী দিনে দেশ রক্ষার পাশাপাশি জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সর্বদা তৎপর থাকবে বলে, তিনি অভিমত ব্যক্ত করেন৷   সিআরপিএফ -এর উদ্যোগে জনস্বার্থে এই মার্কেট স্টল নির্মাণ -কে কেন্দ্র করে গোটা মহাকুমার বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে শুরু করে সাধারণ জনগণ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়৷৷

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top