News Flash

  • Home
  • দেশ
  • Samajwadi Party : বিজেপি নেত্রী রীতা বহুগুনা যোশীর ছেলে যোগদান করল সমাজবাদী পার্টিতে
Image

Samajwadi Party : বিজেপি নেত্রী রীতা বহুগুনা যোশীর ছেলে যোগদান করল সমাজবাদী পার্টিতে

আজমগড় (উত্তরপ্রদেশ), ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের শেষ পর্বের আগে শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে মায়াঙ্ক জোশী সমাজবাদী পার্টিতে যোগ দিলেন।

এদিন আজমগড়ে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় সপা প্রধান অখিলেশ যাদব একথা জানান।
এর আগে জানুয়ারিতে রীতা বহুগুনা যোশীর ছেলের জন্য লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি থেকে টিকিট চেয়েছিলেন। রীতা বহুগুনা যোশীও বলেছিলেন, তার ছেলে লখনউ ক্যান্ট আসন থেকে টিকিট না পেলে তিনি লোকসভার সদস্যপদ ছেড়ে দেবেন। কিন্তু ছেলেকে দল টিকিট না দেওয়ার পরেও তিনি “দলের সিদ্ধান্তকে সম্মান করেন” বলে আগেই জানিয়েছিলেন। রীতা বহুগুনা জোশী ২০১৭ সালের নির্বাচনে লড়ে লখনউ ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন সপা প্রার্থী অপর্ণা যাদবকে পরাজিত করেছিলেন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনের নির্বাচন গত ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। উত্তরপ্রদেশে ভোটের ছয় দফায় ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩ মার্চ ভোট গ্রহণপর্ব শেষ হয়েছে এবং শেষ সপ্তম ধাপের ভোট ৭ মার্চ অনুষ্ঠিত হবে। ১০ মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top