News Flash

  • Home
  • বাণিজ্য
  • দুধের দাম ২ টাকা বাড়াল মাদার ডেয়ারি, নয়া মূল্য কার্যকর ৬ মার্চ থেকে
Image

দুধের দাম ২ টাকা বাড়াল মাদার ডেয়ারি, নয়া মূল্য কার্যকর ৬ মার্চ থেকে

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): মধ্যবিত্তের নিত্য-যন্ত্রণা আরও একধাপ বাড়ল। দিল্লি-এনসিআর-এ তরল দুধের দাম ২ টাকা বাড়াল দেশের বৃহৎ দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। রবিবার, ৬ মার্চ থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এর আগে গত বছরের জুলাই মাসেও দুধের দাম ২ টাকা বাড়িয়েছিল মাদার ডেয়ারি।

অর্থাৎ ৯ মাসের মাথায় দুধের দাম ৪ টাকা বাড়াল মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, পশুপালকদের খরচ, জ্বালানির খরচ ও প্যাকেজিংয়ে খরচ বৃদ্ধির কারণেই দুধের দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদার ডেয়ারি স্পষ্ট করে জানিয়েছে, সমস্ত ধরনের দুধের ক্ষেত্রেই ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে ৬ মার্চ অর্থাৎ রবিবার থেকেই।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top