News Flash

  • Home
  • দেশ
  • জম্মু-কাশ্মীরের সাম্বায় খাদে গাড়ি পড়ে মৃত ৫, ষষ্ঠ যাত্রী গুরুতর আহত
Image

জম্মু-কাশ্মীরের সাম্বায় খাদে গাড়ি পড়ে মৃত ৫, ষষ্ঠ যাত্রী গুরুতর আহত

শ্রীনগর, ৫ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, গুরুতর আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ষষ্ঠ যাত্রী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সাম্বা জেলার মানসার এলাকায়। সাম্বার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, শনিবার সকালে জে কে ০১ ইউ-২২৩৩ নম্বরের একটি গাড়ি পঞ্জাব থেকে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল।

মানসার এলাকার জামোদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এদিন সকালেই সাম্বা থেকে ছেড়েছিল গাড়িটি। কিছুটা পথ যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর ও একজন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ের অনেক নীচে পড়ে যাওয়ায় গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top