News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Yogi Adityanath : মোদীজির নেতৃত্বে রেকর্ড গড়বে বিজেপি, জিতবে বিপুল সংখ্যক আসনে : যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath : মোদীজির নেতৃত্বে রেকর্ড গড়বে বিজেপি, জিতবে বিপুল সংখ্যক আসনে : যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশে এবারের ভোটে রেকর্ড গড়বে বিজেপি, জয়ী হবে বিপুল সংখ্যক আসনে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার সকালে গোরক্ষপুরের প্রাথমিক স্কুল গোরক্ষনাথ কন্যা নগর ক্ষেত্র ভোটদান কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট দেওয়ার পর আত্মবিশ্বাসী যোগী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি রেকর্ড গড়বে এবং উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় বিপুল সংখ্যক আসন জিতবে। বিধানসভা নির্বাচনে ৩০০টি আসন জয়ের লক্ষ্যে এগিয়ে যাব আমরা।”

ভোট দেওয়ার প্রাক্কালে এদিন সকালে গোরক্ষনাথ মন্দিরে পূজার্চনাও করেছেন যোগী আদিত্যনাথ। তিনি পুনরায় দাবি করেছেন, “আমি আশা করছি জনগণ বিপুল সংখ্যক ভোট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি রেকর্ড গড়বে এবং বিপুল সংখ্যক আসন জিতবে। আমরা ৮০ শতাংশের বেশি আসন জিতব। উন্নয়ন ও নিরাপত্তার জন্য ভোট দিন, বিজেপিকে ভোট দিন।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top