News Flash

  • Home
  • খেলা
  • T20: আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত
Image

T20: আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত

মুম্বই, ২ মার্চ (হি.স.) : করোনার বাড়বাড়ন্তে কিছুটা কমতেই এবার ভারতীয় ক্রিকেট দল আইপিএলের পরই আয়ারল্যান্ড সফরে যাবে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতের সফরের খবর নিশ্চিত করেছে। জানানো হয়েছে, চলতি বছর জুন মাসে ঝটিকা সফরে আয়ারল্যান্ড যাবে ভারতীয় দল। সেখানে দুই ম্যাচে টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ হবে ২৬ ও ২৮ জুন। তবে আয়ারল্যান্ডর বিরুদ্ধে প্রথম সারির ক্রিকেটারদের হয়তো পাঠাবে না বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, জশপ্রীত বুমরাহর মতো তারকাদের বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ পয়লা জুলাই থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলতে যাবেন রোহিতরা। গত বছর পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন কোহলিরা। কিন্তু করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছিল পঞ্চম তথা শেষ টেস্ট। সেই টেস্টটিই এ বছর জুলাইয়ে এজবাস্টনে খেলবে ভারত।
শেষবার ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। দুই ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে ২-০-য় জয়ী হয়েছিলেন কোহলিরা।

Releated Posts

‘১৫ বছর পরেও সেই রাত ভুলিনি…’ ২০১১ বিশ্বকাপ জয়ের স্মৃতিতে আবেগঘন বার্তা সচিনের

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ২০১১ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ১৫ বছর পূর্তিতে আবেগঘন স্মৃতিচারণ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন…

ByByNews Desk Apr 2, 2026

টি–২০ বিশ্বকাপ: ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ভারত

মুম্বই, ৫ মার্চ (আইএএনএস): রোমাঞ্চে ভরা দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ভারত টি–২০ বিশ্বকাপের ফাইনালে উঠল। মুম্বইয়ের…

ByByadmin Mar 5, 2026

মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারস 2026: রাধার সবমুখী পারফরম্যান্সে ভারত এ–এর ফাইনাল নিশ্চিত

ব্যাংকক, ২০ ফেব্রুয়ারি (আইএএনএস) – অধিনায়ক রাধা যাদব অসাধারণ সবমুখী পারফরম্যান্সে ভারত এ–কে ৫ উইকেটে জয় এনে দেয়…

ByByadmin Feb 20, 2026

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের টপ ৪ টিম অনুমান টি২০ বিশ্বকাপে

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (আইএএনএস) : চলমান টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮-এর শুরু হওয়ার আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সম্ভাব্য…

ByByadmin Feb 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top