Joe Biden: কোভিড-১৯ ‘টেস্ট টু ট্রিট’-এর সূচনা করছে আমেরিকা, ঘোষণা বাইডেনের

ওয়াশিংটন, ২ মার্চ (হি.স.): কোভিড-১৯ ‘টেস্ট টু ট্রিট’-এর সূচনা করছে আমেরিকা। ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, “আমরা কোভিড-১৯ টেস্ট টু ট্রিট উদ্যোগ চালু করছি, যাতে ফার্মেসিতেই পরীক্ষা করানো সম্ভব হয় এবং যদি কেউ সংক্রমিত হন, তাহলে বিনা খরচে ওই স্থানেই অ্যান্টিভাইরাল বড়ি নিতে পারবেন।”

করোনার প্রকোপ কাটিয়ে আমেরিকা যে পুনরায় স্বাভাবিক হচ্ছে, এমনটাই দাবি করেছেন বাইডেন। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে আমেরিকার অর্থনীতি ও কর্মসংস্থান নিয়েও কথা বলেছেন জো বাইডেন। তাঁর কথায়, “আমাদের অর্থনীতি গত বছর আমেরিকায় ৬.৫ মিলিয়নেরও বেশি নতুন চাকরি তৈরি করেছে। এক বছরে আগের তুলনায় অনেক বেশি চাকরি তৈরি হয়েছে।”