News Flash

  • Home
  • দেশ
  • হুগলিতে রেল অবরোধ, উত্তরবঙ্গের বিক্ষোভ মিছিলে সুকান্ত
Image

হুগলিতে রেল অবরোধ, উত্তরবঙ্গের বিক্ষোভ মিছিলে সুকান্ত

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যের ১০৮ পুরসভার ভোটে ব্যাপক হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধ কর্মসূচিতে নেমেছে বঙ্গ বিজেপি। সপ্তাহের প্রথম দিন বন্‌ধের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। সকাল থেকে বর্ধমান, হুগলিতে রেল অবরোধ করেন বিজেপি কর্মী, সমর্থকরা। তাতে আটকে পড়ে বেশ কয়েকটি লোকাল ট্রেন। গন্তব্যে পৌঁছতে ব্যাপক অসুবিধার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।

সকাল থেকেই কর্মসূচি সফল করতে অতিসক্রিয়তা দেখা গেল কিছু বিজেপি নেতা, কর্মীর মধ্যে। সাতসকালেই বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া হুগলি, বর্ধমান স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সকাল থেকে অবশ্য বিজেপির বন্‌ধ ব্যর্থ করে সমস্ত পরিষেবা সচল রাখতে পালটা তৎপর প্রশাসনও। সরকারি বাস চলছে বেশি সংখ্যায়। হাওড়া, শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক।

হাওড়ার শানপুর মোড়ে বিজেপির অবরোধ দমনে সোমবার পুলিশ কড়া পদক্ষেপ নেয়। মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ছড়িয়ে পড়ে উত্তেজনা। নন্দীগ্রামেও বন্‌ধের ভাল প্রভাব পড়েছে। বন্ধ নন্দীগ্রাম-চণ্ডীপুর বাস চলাচল। এলাকায় চলছে না অটো, টোটোও। যদিও পরিবহণ সচল রাখতে আগেই পরিকল্পনা ছকেছিল প্রশাসন। সেইমতো যানবাহন চালাতে তৎপরতা রয়েছে পরিবহণ বিভাগের তরফেও। বিজেপির ডাকা বন্‌ধের প্রভাব পড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাট ছাড়াও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ায় সকাল থেকে। সেখানে সরকারি বাস আটকানোর চেষ্টা করেন বন্‌ধ সমর্থনকারীরা। তাতে পুলিশ বাধা দিলে সাময়িক উত্তেজনা ছড়ায়। তবে বিক্ষোভকারীদের সরিয়ে বাস চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট হয় পুলিশ।

বালুরঘাট শহরে বিজেপির মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক, লাঠিচার্জ করা হয় বলে খবর। তার প্রতিবাদে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, পুলিশ দলদাসের মতো কাজ করছে। বিরোধীদের যে কোনও কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে। এছাড়া শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে হিলকার্ট রোডে বিজেপি মিছিলে শামিল হয়। অভিযোগ, এই মিছিল থেকে জোর করে খোলা দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top