News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Suicide : সার্ভিস রাইফেল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান
Image

Suicide : সার্ভিস রাইফেল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ধলাই জেলায় গন্ডাছড়া মহকুমায় বিএসএফের ১২২ নম্বর ব্যাটেলিয়ানের মুখ্য কার্যালয়ে কর্মরত ওই জওয়ান নিজ রাইফেল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন।


পুলিশ সুত্রে খবর, বুধবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটেছে। আত্মঘাতী বিএসএফ জওয়ান তামিলনাড়ুর পালাইয়ুর জেলার সাতপুর এলাকার বাসিন্দা আর রেনগাম(৩৭) বলে পরিচয় মিলেছে।


ওই জওয়ান বিএসএফের ১২২ নম্বর ব্যাটেলিয়ানে ই-কোম্পানিতে কর্মরত ছিলেন। গতকাল গন্ডাছড়া মহকুমায় রইস্যাবাড়ি থানাধীন সিকে বাড়ি এলাকায় বিওপিতে কর্মরত ছিলেন। রাত ১০টা ১০ মিনিটে নিজের এসএলআর রাইফেল থেকে ঘাড়ে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন। গুলির শব্দ শুনে আশেপাশে টহলরত জওয়ানরা ছুটে আসেন এবং তাঁকে রইস্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা দেন।


তাঁর মৃতদেহ আজ সকালে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে। রইস্যাবাড়ি থানার পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরায় একাধিক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। গত বছর অগাস্ট মাসে খোয়াই জেলায় পহরমুড়া বিওপিতে দুই সহকর্মীকে গুলিতে ঝাজরা করে এক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছিলেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top