News Flash

Image

Bear Attack : ভাল্লুকের আক্রমনে গুরুতর নাবালক

গন্ডাছড়া, ২৩ ফেব্রুয়ারি : আজ গন্ডাছড়া থেকে ২৮ কিমি দূরত্বে ভগীরথ পাড়ায় এক নাবালক ভাল্লুকের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছে। আহত নাবালকের নাম কমল জয় ত্রিপুরা।


ঘটনার বিবরণে জানা গেছে, ওই নাবালক ঝাড়ু তৈরীর জন্য অর্জুন ফুল কাটতে গিয়েছিল। তখনই জঙ্গলে ভাল্লুক আক্রমণ করে তাকে। তাতে সে গুরুতর ভাবে আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


পরিবারটি আর্থিক দিক দিয়ে দুর্বল হওয়ায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এলাকাবাসী এবং বনদপ্তর থেকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হয় এবং জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে কমল জয় ত্রিপুরা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


জানা গেছে, অভাব-অনটনের কারণে অর্জুন ফুল সংগ্রহ করে ঝাড়ু তৈরি করে বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করত পরিবারটি। এ ধরনের পরিস্থিতিতে জঙ্গলে অর্জুন ফুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে নাবালক আহত হওয়ায় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top